বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
বোরহানউদ্দিনে গাঁজা বিক্রেতার কারাদন্ড

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে জসিম ব্যাপারী (৫৫) নামের এক ব্যক্তিকে ৫শ’ ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। আটক জসিমকে গাঁজা বিক্রি ও মজুতের অপরাধে ৪ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রনজিৎ চন্দ্র দাস এ সাজা দেন। বুধবার দিবাগত রাতে যৌথবাহিনী বোরহানউদ্দিন উপজেলার পৌর ১নং এলাকায় জসিমের ঘরে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে। জসিম পৌর ১ নম্বর এলাকার মৃত হানিফ ব্যাপারীর ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, জসিমকে বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানে নৌবাহিনী ও থানা পুলিশের সদস্যগণ অংশ নেন।
