বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
দৌলতখানে বিএনপি’র নির্বাচনী মিছিল

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারনার প্রথম দিনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে মিছিল করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর দৌলতখান পৌর শহরে বিএনপি নেতা-কর্মীরা সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের ধানের শীষ প্রতীক নিয়ে স্বতঃস্ফূর্তভাবে মিছিলটি বের করে।
দৌলতখান উপজেলা বিএনপির রাজনৈতিক সমন্বায়ক মো. আকবর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, গোলাম কবির স্বপন, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ কুট্টি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল বশির কমিশনার, সাধন সম্পাদক গোলাম আজম পলিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল, যুবদল নেতা জহির উদ্দিন জহির, আবু হেনা রিয়াজ, শ্রমিক দলের সহ-সভাপতি শাহাবুদ্দিন মেম্বার মিছিলে অংশ নেন।
অপরদিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের নেতা-কর্মীরা নির্বাচনী সভার আয়োজন করে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছে। এছাড়া নির্বাচনী প্রচার প্রচারণায় ধানের শীষ প্রতীকের পক্ষে ইউনিয়ন পর্যায় নেতা-কর্মীরা উপশহর বাংলাবাজার, মিয়ার হাট, নুর মিয়ার হাট, দলিল উদ্দিন খায়েরহাট, কাজিরহাট, বিএনপিবাজার, মিঝির হাটে গণসংযোগ ও মিছিল করেছে।
