বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
চরফ্যাশনে বিএনপির প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনভর উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৫নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক অনুষিত হয়। উঠান বৈঠকে অন্তত প্রায় ৩ হাজার নারী ভোটার অংশ নেন।
উপস্থিত নারী ভোটাররা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নরুল ইসলাম নয়নের পক্ষে মাঠে কাজ করতে প্রস্তুত। বৈঠকে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ ভাবনা তুলে ধরেন এবং নারী উন্নয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করেন।
চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও নির্বাচন সমন্বয়কারী আশ্রাফুর রহমান দীপুফরাজী বলেন, নরুল ইসলাম নয়ন নির্বাচিত হলে চরফ্যাশনকে নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। এবং চাঁদাবাজ, দখলবাজ ও মাদকসংশ্লিষ্টদের কোনো ছাড় দেওয়া হবে না।
বিএবপির মনোনীত প্রার্থী নরুল ইসলাম নয়ন বলেন, অপরাধমুক্ত চরফ্যাশন গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষে ভোট দিলে চরফ্যাশন একটি শান্তিপূর্ণ ও মানবিক জনপদে পরিণত হবে। এসময় উঠান বৈঠকে চরফ্যাশন উপজেলা বিএনপি, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
