সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ২শ’ পিচ ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্ট তামিল অভিযানে ২শ’ পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করছে স্থানীয় থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পক্ষিয়া ৯নং ওয়ার্ডের ইয়াসিন হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার। অপর দুই জন হলেন হীরালাল ও মো: রাহাত। এরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। বুধবার সকালে পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শদক (এসআই) ছলিমুর রহমান ও মেহেদী হাসান জানান, ১৯ জানুয়ারী ঢাকা থেকে হীরালাল ও রাহাত, ঢাকা থেকে বাবুলের বোরহানউদ্দিনের বাসায় আসেন। গোপন সংবাদদের ভিক্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বাবুল হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে মাদক আইনে মামলা রুজু হয়েছে। তিনি আরও জানান, ৮ ডিসেম্বর যোগদানের পর একাধিক অভিযানে ১ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।