জোট প্রার্থীকে ভোট দিলে ভোলায় দৃশ্যমান ও টেকসই উন্নয়ন হবে : আন্দালিব রহমান পার্থ
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ভোলা গড়ে তুলবো : আন্দালিব রহমান পার্থ

ইয়ামিন হোসেন ॥
ভোলাকে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত নগরী গড়ে তুলবো, আমরা ভোলার সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করবো বলে মন্তব্য করেছেন ভোলা সদর আসনের গরুর গাড়ী প্রতিকের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সোমবার বিকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যতে টেলি-কনফারেন্সে একথা বলেন।
সাবেক এমপি আন্দালিব রহমান বলেন, বিএনপির ভাইদের নিয়ে আমরা একসাথে কাজ করবো। ভোলা-বরিশাল ব্রীজসহ ভোলার যত সমস্যা আছে আমার সমাধান করবো ইনশাআল্লাহ। যোগ্য লোক কে সংসদে পাঠাতে আপনারা পাড়া-মহল্লায় মা-বোনদের কাছে যাবেন, আমার সালাম দিবেন এবং গরুর গাড়ী মার্কায় ভোট চাইবেন।
রাজাপুর ইউনিয়ন বিজেপির সভাপতি আবদুল মতিন চৌকিদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, বিজেপি নেতা বাদল রাজা, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক গোলাম হোসেন। আরো উপস্থিত ছিলেন বিজেপি নেতা সামছুউদ্দিন, মাকসুদুর রহমান, আফসার উদ্দিন, মোঃ শাহ জামাল, মোঃ বাকের চৌকিদার, আলামিন চৌকিদার, মো: মাহিম প্রমূখ।
