বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হলেন ভোলার ছেলে তরিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥
নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হলেন ভোলার ছেলে প্রকৌশলী মো: তরিকুল ইসলাম। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নোয়াখালী জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন। তরিকুল ইসলাম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত আছেন।
ইতিপূর্বে তিনি বিভিন্ন কারিগরি ইনস্টিটিউট ও প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রকৌশলী তরিকুল ইসলাম ওআইসি কর্তৃক পরিচালিত বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ থেকে ডিটিই ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন সার্টিফাইড এসেসর। এছাড়াও তিনি বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় পেডাগোজি, ম্যানেজমেন্ট, স্কিলস, ইন্ডাস্ট্রিয়াল ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

তরিকুল ইসলাম ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মৌলভী আব্দুস সোবাহান মোল্লা ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও ভোলার পীর সুফি হাবিবুর রহমান (রহ) খলিফা ছিলেন। মাতা সাইফুন্নেসা বেগম একজন গৃহিণী। তিনি ভোলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল গনি (রহ:) এর কন্যা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ভোলা সরকারি মহিলা কলেজে বাংলা বিভাগের অনার্স ফাইনাল বর্ষের ছাত্রী। এই দম্পতির তাইফুল ইসলাম আলী নামে তার পুত্র সন্তান রয়েছে। তিনি নোয়াখালী, ভোলাসহ দেশবাসীর কাছে উত্তরোত্তর মঙ্গল, সফলতা ও দোয়া কামনা করেছেন।
