সর্বশেষঃ

বাংলাবাজার ফাতেমা খানম কলেজে পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার ॥
ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজে আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ১৪৩২ বঙ্গাব্দ উদ্যাপন করা হয়েছে। উৎসবটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, বাংলার পিঠা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে সহায়ক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, দৌলতখান আবু আব্দুল্লাহ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শ. ম. ফারুক, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাজাহরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, সহকারী অধ্যাপক ফখরুল আলম, রেবা রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদ আলম, প্রধান শিক্ষক মোঃ নোমান, শিক্ষক আহসান দোলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মী। পিঠা উৎসবে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।