মানবতার দুয়ারের উদ্যোগে অসহায়দের সেলাই মেশিন ও কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
বিবার মানবতার দুয়ার এর উদ্যোগে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়েছে। “আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান” এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে বিবা। বেস্ট ইনিশিয়েটিভ ফর ভোলা অ্যাডভান্সমেন্ট (বিবা) ‘মানবতার দুয়ার’ নামক প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে মানবতার সেবায়। শনিবার (১০ জানুযারি) সকালে দরিদ্র অসহায় নারী-পুরুষের মাঝে ১টি সেলাইমেশিন ও ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ভোকেশনাল রোডে অবস্থিত ড্রিম গার্ডেন ভবনে বিবার মানবতার দুয়ারে প্রশাসনের সহযোগিতায় এ শীত উপহার বিতরণ করা হয়।
এ মহতী উদ্যোগকে উৎসাহ দিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার ও পৌর প্রশাসক মোঃ মিজানূর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম। আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনিরুল ইসলাম চৌধুরী, জৈনপুরী হজরতের খানকাহ পরিচালক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, জেলা স্কাউট সম্পাদক ও জেলা শিক্ষক সমিতির সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু। উপস্থিত ছিলেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও ওবায়েদুল হক মহাবিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান, সুজন জেলা সম্পাদক মোঃ মহিউদ্দিন, চরফ্যাশনের সাবেক শিক্ষক শাজাহান বিএসসি, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ হোসেন, ক্রীড়া সংগঠক আলমাস, প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আজিজুল ইসলাম। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, এ ধরনের মহতী উদ্যোগ কারো একার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। আমাদের সমাজের সকলেরই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। তিনি বলেন, আমাদের সরকার সব সময় অসহায়দের পাশে আছে এবং থাকবে।
বিবা’র মানবতার দেয়াল গত করোনায় প্রতিষ্ঠানটি হাত ধোওয়া কর্মসূচি চালু করে। তারপর থেকে মনিরুল ইসলাম মানবতার দুয়ারের উদ্যোগ নিয়ে প্রতি শুক্রবার সাধারণ অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল-ডাল, কম্বল, ছাতা, গাছ, তরিতরকারি, সবজিসহ বিভিন্ন পোশাক বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি এই শীতে প্রশাসনের সহযোগিতায় অসহায় সাধারণ মানুষের কথা চিন্তা করে শীত বস্র বিতরণ করা হয়। এবং প্রতি শুক্রবার অসহায় মহিলাদেরকে মহিলা হুজুর দ্বারা প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। তাদের বাড়ী ফেরার পথে সামর্থ্য অনুযায়ী যা ভাগ্যে জোটে উপহার স্বরূপ তুলে দেন তিনি। শুধু তাই নয় ভোলা জেলায় ২০০৫ সনে সর্বপ্রথম জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধিত করেন তিনি। বিত্তবানদের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম বিতরণ, দুর্যোগে অসহাযদের সাহায্য প্রদান ব্যবসায়ীদের ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রদান করেন তিনি।
উল্লেখ্য, গত করোনার পর থেকেই ভোলা সদর উপজেলার ভোকেশনাল রোডে অবস্থিত মানবতার দুয়ারে নতুন পুরাতন কাপড় ঝোলানো সহ প্রত্যেক শুক্রবার সকালে মানবতার দুয়ারে দরিদ্র অসহায় শত শত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হচ্ছে বিভিন্ন খাদ্যসামগ্রী ও পোশাক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।