বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নৈমদ্দিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ অবৈধ দখলকৃত সরকারি জমি উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদারের নেতৃত্বে একটি টিম এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার বলেন, চরপাতা ইউনিয়নের সিপন ও সবুজ ২ ভাই সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে আসছে। তাদেরকে নোটিশ দেওয়া হলেও কাজ বন্ধ করেনি। তাই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জমি উদ্ধার করেছি।

