কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে বোরহানউদ্দিনে যুবকের লাখ টাকা জরিমানা

মো: ইকবাল হোসেন ॥ কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভোলার বোরহানউদ্দিনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো: লিমন (২২) নামের এক যুবককে আটক করার পরে তাকে জরিমানা করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন এর নির্দেশনায় রামকেশব, সাচড়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাতে-নাতে আটককৃত লিমন তার নিজের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। তিনি বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো: রুহুল আমিনের ছেলে। ভ্রাম্যমান আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রণজিৎ চন্দ্র দাস। অভিযান চলাকালে বোরহানউদ্দিন থানা পুলিশের টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।