বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লালমোহনে দোয়া-মোনাজাত

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বাদ যোহর লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় হাজী নুরুল ইসলাম চৌধুরী কওমী মাদ্রাসায়, লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া-মোনাজাতে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা যুব দলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক কাজী হাসান, পৌরসভা যুবদলের সভাপতি জাকির ইমরান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী নাফিজ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক শাহিন হাওলাদার, সদস্য সাচিব ফরহাদ রেজাসহ বিভিন্ন নেতাকর্মী অংশ গ্রহন করে। অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মুসল্লিরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। দোয়া-মোনাজাত শেষে কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকার মুসুল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।