মনপুরায় গাঁজাসহ ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় লঞ্চঘাট থেকে ৮ শত গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে খবরে পেয়ে পুলিশ এসে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার লঞ্চঘাট এলাকা থেকে ওই যুবকদ্বয়কে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত দুই যুবক হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা পাটুল চন্দ্র দাস (২৫) ও উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা কেশবচন্দ্র দাস।
জানা যায়, শুক্রবার বিকেল ৪ টায় চরফ্যাসন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে স্পীডবোটযোগে বস্তা করে গাঁজা মনপুরার জনতা বাজার নিয়ে আসা হয়। পরে আটককৃত দুই যুবক বস্তা করে গাঁজা নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহ হলে বস্তা খুলে গাঁজা পায়। পরে পুলিশে খবর দিয়ে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মনপুরা থানার ওসির দায়িত্বে থাকা সহকারি পরিদর্শক (এসআই) মোঃ নয়ন জানান, গাঁজাসহ আটককৃত দুই যুবককে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হবে।
