সুমন সভাপতি, ইসমাইল সম্পাদক
দৌলতখানে পোল্ট্রি এসোসিয়েশনের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে পোল্ট্রি ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে দৌলতখান উপজেলা পোল্ট্রি এসোসিয়েশন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার পোল্ট্রি ব্যবসায়ীদের এক জরুরি মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়। এতে মো. জহিরুল হক সুমন সভাপতি এবং মো. ইসমাইল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি: মো. মোসলেউদ্দিন হুজুর, সহ-সভাপতি: মো. নাজিম, মো. হেলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মিজান মুন্সী, কোষাধ্যক্ষ: মো. কালু খলিফা, প্রচার সম্পাদক: মো. হাবিব, দপ্তর সম্পাদক: মো. আল-আমিন এবং নির্বাহী সদস্য: মো. তানভির, মো. সুজন, মো. আব্দুর রব, মো. লিটন, মো. বাবুল, মো. জাহাঙ্গীর ও মো. সোহাগ।
