ভোলায় দারিদ্র্য হ্রাস ও নারী ক্ষমতায়নে মাইক্রোক্রেডিটের প্রভাব নিয়ে এফজিডি সভা
ভোলায় জামায়াত প্রার্থীর প্রচার সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থীর প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভোলা শহরের জেলা পরিষদের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং নায়েবে আমির রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর আসদের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। তার বক্তব্যে আত্মশুদ্ধি, নৈতিকতা ও ইমানদার নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে সফল হতে পারে না। ব্যক্তিস্বার্থ ভুলে, ক্ষমতার লোভ ত্যাগ করে আল্লাহর আদেশকে সবার উপরে স্থান দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের কাজ কোন ব্যক্তির আদর্শ রক্ষা নয়, আমাদের লক্ষ্য কেবল আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠা করা। এ নিয়ত নিয়ে কাজ করতে পারলে দুনিয়ায় সম্মান ও পরকালে মুক্তি মিলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আমির হোসেন, অধ্যক্ষ জিয়াউল মোর্শেদ, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, সহ-সেক্রেটারি মেহেদী হাসান সুমন এবং তারবিয়াত সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ্ আল মামুন।

সমাবেশে বক্তারা নির্বাচনী প্রচারণার কৌশল, মাঠ সংগঠনের গুরুত্ব এবং সাধারণ মানুষের মাঝে শান্তিপূর্ণভাবে ইসলামী রাজনীতির বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা ভোলা-১ আসনে শক্তিশালী ও সুচিন্তিত নির্বাচনী প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
