সভাপতি জসিম, সম্পাদক নয়ন

লালমোহন রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি গঠিত করা হয়েছে। এতে মোঃ জসিম উদ্দিন মাষ্টারকে সভাপতি এবং মো. আসাদুজ্জামান নয়নকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। বুধবার (১৯ নভেম্বর) লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসান, ও সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে ত্যগীদের ও নিষ্ঠাবান এই নেতাদেরকে ঘিরে সাধারণ নেতা-কর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, বর্তমান যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সৎ ও সাহসী সংগঠক হিসেবে পাওয়া সংগঠনের জন্য আশীর্বাদ।
সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নয়ন বলেন, এই কমিটি শুধু আনুষ্ঠানিকতা নয়, আমরা রাজপথে থেকে প্রমাণ করব যে যুবদলই বিএনপির প্রাণ। সংগঠনের প্রতি ভালোবাসা থেকেই কাজ করে যাচ্ছি। আমরা আরো সাংগঠনিকভাবে মাঠে থাকব। প্রতিটি ওয়ার্ডে যুবদল পুনর্গঠনের দ্রুত কাজ শুরু করব। উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদারের নেতৃত্বে যুবদল আরও সংগঠিত হবে।
নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন মাস্টার আশা প্রকাশ করেন, তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এই কমিটি তৃণমূল পর্যায়ে গণসংযোগ, সদস্য সংগ্রহ ও ওয়ার্ডভিত্তিক সংগঠন গঠনের মাধ্যমে বিএনপির রাজনীতিকে আরও গতিশীল করবে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় অর্জন করা। এদিকে যুদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রমাগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ আন্বুল কালাম সোহাগ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।