দৌলতখানে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক

মো. মিরাজ হোসাইন ॥ ভোলা জেলার দৌলতখান উপজেলার চরখলীফা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে এ বৈঠক সম্পন্ন হয়। চরখলিফা ইউনিয়ন জামায়াতের আমির মো. মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা শূরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জিয়াউল মোর্শেদ চৌধুরী, জেলা শূরা সদস্য ও উপজেলা আমির হাসান তারেক হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, চরপাতা ইউনিয়ন আমির হাফেজ মো. ইসমাইলসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফজলুল করিম বলেন, ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট পেলে জামায়াতে ইসলামী সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
