সর্বশেষঃ

ভোলায় মাষ্টারক্রাফটস পার্সন (ওস্তাদ) দের ২ দিনব্যাপি ওরিয়েন্টশনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় মাষ্টারক্রাফটস পার্সন (ওস্তাদ) দের ২ দিনব্যাপি ওরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) জিজেইউএস এর শিশু শুরক্ষা কেন্দ্রে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নযন সংস্থা (জিজেইউএস) এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। ওরিয়েন্টেশনের উদ্ধোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
বক্তব্য রাখেন জিজেইউএস এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর, পরিচালক কর্মসুচি এন্ড লিগ্যাল এডভোকেট বীথি ইসলাম, উপ পরিচালক ও (প্রজেক্ট কোঅর্ডিনেটর) জাহিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের লাইফ স্কিল ডেভলপমেন্ট অফিসার মোঃ আলী জিন্নাহ। ওরিয়েন্টেশনে সেলাই, বিউটিফিকেশন, মোটর সাইকেল, মোবাইল সার্ভিসিং, স্মল ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্যাশন গার্মেন্টস, এ্যালমুনিয়াম ফেব্রিকেশন, কার্পেন্ট্রি এন্ড কার্পেন্ট্রি, ইলেকট্রিক্যাল ইনষ্টলেশন সহ ১২টি ট্রেডে আলাদা ভাবে চল্লিশ জন ওস্তাদ অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।