ভোলায় দারিদ্র্য হ্রাস ও নারী ক্ষমতায়নে মাইক্রোক্রেডিটের প্রভাব নিয়ে এফজিডি সভা
বোরহানউদ্দিনে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৮ম শ্রেণীর ছাত্রী

মনিরুজ্জামান ॥ ভোলার বোরহানউদ্দিন পৌরসভার একটি ওয়ার্ডে সহকারী কমিশনার (ভূমি)’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণিতে পড়–য়া এক শিক্ষার্খী। শুক্রবার রাত ৯ টায় বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) রনজিৎ চন্দ্র দাস এ বিয়ে বন্ধ করেন। একই সঙ্গে মেয়ের বাবা ও মায়ের মুচলেকা নেন এবং মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ের আয়োজন করবে না মর্মে লিখিতভাবে অঙ্গীকার করান এসিল্যান্ড।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান, গোপন সংবাদে পৌর ৭নং ওয়ার্ডের বিলের বাড়ি মসজিদে অষ্টম শ্রেণি পড়–য়া এক ছাত্রীর বাল্য বিবাহের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার রাত ৯ টায় ফোর্সসহ ছুটে যাই ঘটনাস্থলে। তাৎক্ষণিক বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। দুই পক্ষ তাদের ভুল স্বীকার করায় বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ছেলের বাবা মো: গিয়াস উদ্দিনকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অপ্রাপ্ত বয়স্ক ছেলে ও মেয়েকে একজন স্থানীয় জিম্মাদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, একই সঙ্গে মেয়ের বস ১৮ হওয়ার আগে বিয়ের আয়োজন করবে না মর্মে উভয় পক্ষের মুচলেকা নেওয়া হয়েছে। অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ উপস্থিত ছিলেন।
