সর্বশেষঃ

বোরহানউদ্দিনের কুঞ্জেরহাটে পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির কার্যালয় উদ্বোধন

বিশেষ প্রতিনিধি৷৷ শুক্রবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতি কুঞ্জেরহাট-বোরহানউদ্দিন আঞ্চলিক শাখার কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি ইউসুফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪ নং কাচিয়া ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার সভাপতি শেখ সাদী হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং কাচিয়া ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি মারুফ মিয়া ও শ্রমিক দলের সভাপতি সাফিজল হক মাতাব্বর।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।