সর্বশেষঃ

বোরহানউদ্দিনের গঙ্গাপুরে হাতপাখার গণসংযোগ

স্টাফ রিপোর্টার ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোঃ রেযাউল কারীম বুরহানী। তার নেতৃত্বে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে “হাতপাখা মার্কা”-র পক্ষে এ গণসংযোগ করেন। গণসংযোগে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি, সহ-সভাপতি, অর্থ সম্পাদক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গঙ্গাপুর ইউনিয়নের জয়া ও অন্যান্য ওয়ার্ডের নেতৃবৃন্দ। জনতার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে গোটা এলাকায় ইসলামী জাগরণের আমেজ সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতপাখা মার্কার পক্ষে স্লোগান ও দোয়া-আহবান জানিয়ে প্রার্থীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।