সর্বশেষঃ

চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সহপাঠির মর্মান্তিক মৃ-ত্যু

চরফ্যাশন সংবাদদাতা ॥ ভোলার চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সহপাঠির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকালে চরফ্যাশন উপজেলার জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে ভাগ্যক্রমে বেঁচে যান অপর ৩ সহপাঠি। নিহতরা হলেন চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জিহান ও আলীগাঁও এ গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র যুবায়েদ ইসলাম।
প্রত্যক্ষদর্শী সহপাঠিরা জানান, সোমবার বিকেলে জনতাবাজারে প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরছিলেন তারা। বাড়ী ফেরার সময় দুষ্টমির ছলে দুই সহপাঠি রাস্তার পাশে ক্ষেতের কিনারে যায়। স্থানীয় জনৈক কৃষক জাহাঙ্গীর মহাজন তার ক্ষেতে ইদুর মারার জন্য ফাঁদ পেতে রাখেন। তার পেতে রাখা ফাঁদে বৈদুতিক সংযোগ দেয়া ছিল। এমন সময় জিহান ও যুবায়েদ ইদুর মারার পাতা ফাঁদ থেকে বিদ্যুতায়িত হন। তাদের সাথে থাকা অপর সহপাঠিদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। এরপর তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক জিহান ও যুবায়েদকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। জিহান ওমরপুর ইউনিয়নের ফরিদ উদ্দিনের ছেলে এবং যুবায়েদ একই এলাকার রিয়াজের ছেলে।
এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শণ করে এসেছে। এখনও কারো পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি, পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।