ভোলায় দারিদ্র্য হ্রাস ও নারী ক্ষমতায়নে মাইক্রোক্রেডিটের প্রভাব নিয়ে এফজিডি সভা
ভোলায় স্কুল পর্যায়ে কাবাডিতে এ রব স্কুল চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার ॥ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনা ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজে বিভিন্ন স্কুলের অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) এর আওতায় এ পুরস্কার বিতরণ করা হয়।
জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু ও জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন।
এ রব স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ৪টি প্রতিষ্ঠানের খেলোয়াড় শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রতিষ্ঠান ৪টি হচ্ছে-ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়, টাউন স্কুল এবং বাংলা স্কুল। খেলায় এ রব স্কুল চ্যাম্পিয়ন ও রতনপুর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলায় এ রব স্কুল ৩৬ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়। তার প্রতিদ্বন্দ্বী দল পায় ২৪ পয়েন্ট। প্রতিযোগিতা সকলকেই পুরস্কৃত করা হয়। এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এ সময় প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপভোগ করেন।
