বোরহানউদ্দিনে গুনী শিক্ষক সংবর্ধনা ও মতবিনিময় সভা

মোঃ ইকবাল হোসেন ॥ বোরহানউদ্দিনে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। গুণী শিক্ষকদের সম্মান জানানোর পাশাপাশি উপজেলার শিক্ষার মান উন্নয়নে বিস্তারিত আলোচনা হয় এই মতবিনিময় সভায়।
অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে গুণী শিক্ষকগণ হলেন- মঠখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর মোহাম্মদ আব্দুল লতিফ এবং মাধ্যমিক পর্যায়ের গুণী শিক্ষকগণ হলেন- কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বিজ্ঞান) বিশ্বজিৎ দে, খানকায়ে বশিরিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার, সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) মোঃ শাহিনুল কবির, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার প্রভাষক (ইংরেজী) মু. শোয়াইবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান শিক্ষা প্রসারে শিক্ষকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বক্তারা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।