ভোলায় মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার ধনিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪২নং ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও ওয়াচ কমিটির বাস্তবায়নে মা সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ধনিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি ও ইলিয়াস মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম. এ. জলিল। ৪২নং ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিজেইউএস এর উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। সভার সঞ্চালনা করেন জিজেইউএস সমৃদ্ধি কর্মসূচির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জিজেইউএস সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ। মা সমাবেশে বক্তারা বলেন, শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মায়ের ভূমিকার কোনো বিকল্প নেই। তাই মায়েদের শিশুর শিক্ষায় মনোনিবেশ ও স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে। মায়েরা যদি শিশুদের শিক্ষার প্রতি যতœশীল হন, তবে শিশুরা লেখাপড়ায় মনোযোগী হয়ে উঠবে এবং স্বতঃস্ফূর্তভাবে স্কুলে যাবে।
