স্বর্গ রচনা করেছি

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)

 

এখানে আমি আসব বলে
মনে মনে কত কথা ভেবেছি,
আকাশ-পাতাল, বিশ্ব ভুবনের
স্বর্গ রচনা করেছি।

মনে মনে কত রোমাঞ্চ লেগেছে
দেখে এই ম্যালেশিয়া
আকাশ থেকে মুগ্ধ চোখে
দেখেছি হৃদয় দিয়া।

গ্যাংটিন কে আবার দেখব বলে
মনে মনে ভেবেছিলাম,
আবার না দেখে দুঃখ নিয়ে,
আমি আজ চলে গেলাম।
এখানে আমি আসব বলে,
মনে মনে কতকথা ভেবেছি,
স্বর্গ রচনা করেছি।

মলক্কা, কুয়ানতান, সাউথ চয়না,
অকুল সমুদ্রের পারে,
মনে হয় আমি আজ, চলে না গিয়ে,
ফিরে যাই বারে বারে।

জীবনের এই বালুকা বেলায়
বৈচিত্রময় পৃথিবী দেখে,
রেখে যেতে চাই, কাব্য কবিতা,
ভাষার ছন্দে লিখে,
এখানে আমি আসব বলে,
মনে মনে কতকথা ভেবেছি,
আকাশ-পাতাল, বিশ্ব ভুবনের,
স্বর্গ রচনা করেছি।

পৃথিবীর এই নাট্য মঞ্চের
রঙ্গ মঞ্চের দেশে,
দেশ-বিদেশে ঘুরে বেড়াতে চাই,
এই জীবনের শেষে।

মোয়াজ্জিনের আজান শুনে
থমকে গেছে মোর হিয়া,
সেদিন দুপুরে, শাহ আলম মসজিদে,
নামাজ পড়তে গিয়া,
এত ভালো বুঝি জীবনে কোনদিন,
লাগেনি আমার প্রাণে,
এত শান্তি বুঝি জীবনে কখনও
আসেনি আমার মনে।
এখানে আমি আসব বলে,
মনে মনে কতকথা ভেবেছি,
আকাশ-পাতাল, বিশ্ব ভুবনে,
স্বর্গ রচনা করেছি।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।