যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ’র কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ’র কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকার পাচ তারকা রেস্টুরেন্ট টেক আউটে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ হোসেন ফরাজি। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের ভোলা জেলা টিমের পর্যবেক্ষক মোঃ ইউসুফ, মোঃ জিহাদুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন মুন্না। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, ২০২০ সালে সংগঠন প্রতিষ্ঠাতা করা হয়। এটি একটি মহল্লায় শুরু করে আজকে পুরো ভোলা জেলায় কাজ করে। আগামীতে যেন সকলের প্রচেষ্টায় সংগঠন আরো সুন্দর এবং ভালো ভাবে কাজ করে এগিয়ে যেতে পারে এই প্রত্যাশা করেন। উক্ত সভায় সিদ্ধান্ত হয় সংগঠনকে গতিশীল করার লক্ষে স্থায়ী সদস্য তৈরি করা। জেলা ও উপজেলা এবং কলেজ কমিটি করে সংগঠন কে এগিয়ে নিতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।