তুমি আর আমি

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন) :

 

তোমাকে দেখব, দেখব বলে
মনে মনে কত স্বপ্ন রচনা করেছি
আকাশ ছোঁওয়া কল্পনার সৌধ
বাসনার বাসর গড়েছি।

শয়নে স্বপনে, ঘুম জাগরণে
যখন যেখানে থেকেছি
তোমাকে কখন দেখব আমি
তোমার কথা মনে রেখেছি।

অনাদি অনন্ত সুদীর্ঘ সীমাহীন
বহু দেশ পাড়ি দিয়ে
বহু কায় ক্লেশে, বহু পথ শ্রমে
তোমারে পেয়েছি গিয়ে।

এত উদ্দামতা, এত উচ্ছলতা
এত ছল ছল, কল কল
এতকি তোমার দুঃখ বেদনা
এত চোখের জল ?

এত রূপ রাশি দেখে ধেকে
বার বার চেয়ে থেকেছি
মনে হয় আমি এ জগতে নেই
অন্য জগতে গিয়েছি।

সে জগতে শুধু তুমি আর আমি
হাত ধরাধরি করে
আকাশ পাতাল ঘুরে বেড়িয়েছি
এই বিশ্ব চরাচরে।

আমার প্রেমের আগুনতি গভীরতা
তোমারে বলেছি আমি
সে জগতে সেদিন আর কেহ ছিল না
ছিলাম তুমি আর আমি।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।