সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও এমপি আসাদ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ॥ সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান। তিনি জানান, আজ বিকেলে ডিবির একটি দল সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসাদকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।
