ভোলায় পৌরসভা-বিডি ক্লিনের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার ॥ ভোলা পৌরভার আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় মাসব্যাপী চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের পুকুর চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর সভার প্রশাসক মো: মনজুর হোসেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, এনডিসি সামছুজ্জামান, ভোলা পৌরসভার সচিব আবুল কালাম আজাদ, এসডিও জাহিদুল ইসলাম, আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মো. মাকসুদ রহমান, বিডি ক্লিনের সমন্বয়ক হারুন অর রশিদ শিমুলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এ বিষয়ে ভোলা পৌরসভার প্রশাসক মো: মনজুর হোসেন জানান, পৌরশহরকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর বংশ বিস্তারের হাত থেকে মানুষকে রক্ষায় বিডি ক্লিন এর সহযোগিতায় ভোলা পৌরসভার আয়োজনে মাসব্যাপী চলমান পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে আজকে ডিসি অফিসের পুকুর পরিষ্কার করবো। ধারা অব্যাহত থাকবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌরবাসীর হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন বিলগুলো নিয়মিত পরিশোধ করলে আমরা স্টাফদের বেতনসহ কিছু কাজ করা হবে। সরকারী অনুদানের প্রক্রিয়া চলছে, সহযোগিতা এলে পৌরসভার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থাসহ বড় ছোট কাজগুলো শেষ করবো।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান তার বক্তব্যে বলেন, পরিস্কর-পরিচ্ছন্নত ইমানের অঙ্গ। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে পরিস্কার-পরিস্কার পরিচ্ছন্নতা রাখা। তা হলে আমারা একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো এবং বিভিন্ন প্রকার রোগ-বালাই থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে পারবো।
