সর্বশেষঃ

যারা রয়েছেন চরফ্যাশন উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটিতে

ভোলার বাণী রিপোর্ট ॥ চরফ্যাশন উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটিতে যারা রয়েছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছেন ভোলা জেলা যুবদলের সভাপতি ও সম্পাদক। শনিবার (২৪ আগস্ট) রাতে উভয়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলা যুবদলের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে শহিদুল আলম প্রিন্স আহ্বায়, আশরাফুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাজী জাহিদুল ইসলাম রাসেল সদস্য সচিব হিসেবে রয়েছেন। অন্যদিকে চরফ্যাশন পৌর যুবদলের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আবু বক্কর সিদ্দিক মিল্টন আহ্বায়ক, আসাদুজ্জামান আসাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাশেদুল হাসান নয়ন সদস্য সচিব হিসেবে রয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করা হয় যে, উল্লেখিত নেতৃবৃন্দ ব্যতিত দলীয় পদ-পদবী ব্যবহারকারী কথিত আশরাফুর রহমান দিপু ফরাজী, শহীদুল ইসলাম দুলাল গংয়েরা উপজেলা যুবদলের কেউ না। তাদের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।