খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
ভোলায় ইসলামি আন্দোলনের সমাবেশে বক্তারা
ডা. ইউনূসের সরকারকে সর্বাত্মক সহোযোগিতা করবো

আশরাফুল আলম সজিব ॥ ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তী ও পরকালীন মুক্তির লক্ষে ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ভোলায় সারাদেশের ন্যায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা। রোববার (২৫ জুলাই) বিকাল ৪টায় ভোলা নতুন বাজার চত্তরে এ সমাবেশ করে তারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি নূরুল করীম আকরাম।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাকছুদ বিন মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান ও ভোলা ছাত্রআন্দোলনের ভোলা উত্তর শাখার সভাপতি মোঃ আবু জাফর প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। এ আন্দোলনে যারা আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের হত্যা করেছে সেই হত্যাকারীদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে।
তারা আরও বলেন, ভারত আমাদের বন্ধু হতে পারে কিন্তু প্রভূ নয়। তারা বাংলাদেশের প্রয়োজনে পানি দেয় না কিন্তু বর্ষায় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারে। তিস্তার অদূরে আরও একটি বাঁধ নির্মান করে তাদের মনে করা প্রভূত্বের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। গণসমাবেশ শেষে বন্যাকবলিত এলাকায় নিহতদের স্মরণে দোয়া মোনাত করা হয়।
