লালমোহনে জামায়াতে ইসলামীর ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহনে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার হলরুমে এ সভা আয়োজিত হয়। লালমোহন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ভোলা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য অধ্যাপক মোঃ আমির হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন মনির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ রুহুল আমীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আবদুল মালেকসহ লালমোহন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
