আমরা যেন জল্লাদে রুপান্তরিত হয়ে না যাই : ভোলায় পার্থ

এইচ এম নাহিদ ॥ বড় নেতা হওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া অনেক জরুরী। মহান আল্লাহ তায়ালা বলেছেন, আমার জমিনে তোমরা অহঙ্কার করোনা। বিগত আওয়ামীলীগ সরকার দেশে স্বৈরাচারী রাজত্ব কায়েম করে মানুষের অধিকার কেড়ে নিয়ে দেশকে তলা বিহীন ঝুড়িতে রুপান্তর করে দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা যেন কোন অবস্থাতেই জল্লাদে রুপান্তরিত হয়ে না যাই। হিন্দু, মুসলিম, বৈদ্য, খৃষ্টান আমরা সবাই ভাই ভাই। আমরা একে অপরের কাঁদে কাঁদ রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যেন দুর্বল কোন মানুষের উপর অত্যাচার না করি। এটা করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। আমরা এটা কখনই হতে দেবনা। অত্যাচারীর কোন যায়গা ভোলার মাটিতে হবেনা। বৃহস্পতিবার (২২ আগষ্ট) বেকাল ৩ টার সময় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান আন্দলিভ রহমান পার্থ শান্তনীড়ের বাসায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ ভোলার মানুষ তোফায়েল আহামেদের দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। তোফায়েল আহামেদ ও তার পরিবার আর ভোলার মাটিতে পা রাখার মত কোন পূর্ণ করে যান নাই। এমন দুঃশাসন কায়েম করেছেন যে, স্বৈরাচার পতনের পর বোরকা পড়ে ভোলা থেকে পালিয়ে গেছেন। আমরা এই ঘটনা থেকে অনেক শিক্ষা নিতে হবে।


এখন ড. ইউনুস সরকারে আছেন, আমরা এই সরকারের সাথে আছি। আমরা বার বার বলেছি, রাষ্ট্র মেরামতের জন্য যত সময় আপনার নেয়ার নিন, আমরা আপনার পাশে থাকবো। আমরা আশা করবো খুব শিগ্ররই দেশে নির্বাচন হবে আমরা সেই নির্বাচনে অংশগ্রহন করবো। আমরা ১৭ বছর নির্যাতিত হয়েছি আর যেন অত্যাচারিত না হই। ভোলার মাটিতে এমন কোন অন্যায় নাই যে তোফায়েল আহামেদ ও তার পরিবার না করেছে। আমরা এর প্রতিটি অন্যায়ের জবাব দেব। এসময়ে আরো বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাসিন বিল্লাহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।