তজুমদ্দিনে সুপারি পারাকে কেন্দ্র করে মারামারিতে শিক্ষকসহ ৫ জন আহত

স্টাফ রিপোর্টার, তজুমদ্দিন ॥ ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নে সুপারি পারাকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মাওঃ রিয়াজ ও ফরহাদ হোসেন হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার বিকালে চাঁদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
সুত্র মতে জানাগেছে, কাশেম ডাক্তার গংদের সাথে দীর্ঘ দিন যাবত মাওঃ রিয়াজ দের জমিজমার বিরোধ চলছিল। গতকাল বিকালে কাশেম ডাক্তারের লোকেরা সুপারি পারতে গেলে মাওঃ রিয়াজ বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় মাওঃ রিয়াজউদ্দিন, শামিম ও তার চাচা আহত হয়। এদিকে কাশেম ডাক্তারের পক্ষের ফরহাদ হোসেন সহ কয়েকজন আহত হয়। তাদেরকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওঃ রিয়াজ উদ্দিনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলায় রেফার করা হয়েছে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক এই বিষয়ে বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দাখিল করলে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী কে আইনের আওতায় আনা হবে।
