বোরহানউদ্দিনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট ॥ ভোলার বোরহাউদ্দিনের হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবেদ চৌধুরীর বিরুদ্ধে জেলেদের চাল, বয়স্ক ভাতার টাকা, এলাকায় বসবাসরত নিরীহ জনগণের উপর অত্যাচার ও ইউপি পরিষদে আসা উন্নয়ন প্রকল্পের অর্থ আতœসাৎসহ ব্যাপক দূর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে হাসাননগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। শনিবার (১৭ আগস্ট) দুপুরে স্থানীয় খাসমহল বাজারে অবস্থিত হাসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নাগরিক সেবা বঞ্চিত ও নির্যাতিত জনগনের উপস্থিতিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম হাওলাদার, আজাদ ভূইয়া, আঃ রব হাওলাদার, নুরউদ্দিন চৌধুরী, মোকসুদুল্লাহ, রিয়াদ সর্দার প্রমুখ।
মানববন্ধনে অভিযোগ করে বক্তারা বলেন, আবেদ চৌধুরী অসহায় জেলেদের চাল আতœসাৎ, বয়স্কভাতার টাকা আতœসাৎ, ও ইউপি পরিষদে আসা উন্নয়ন প্রকল্পে ব্যাপক দূর্নীতি করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। তার যে পরিমাণ সম্পদ আছে এই সম্পদের উৎস কোথায় এমন প্রশ্ন রেখে সরকারকে তা খতিয়ে দেখার জন্য অনুরোধ করেন ও অনতিবিলম্বে তাকে তার দোসরদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হানুজ্জামান বলেন, এমন অভিযোগ এর আগেও শুনেছি মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

এছাড়াও আবেদ চৌধুরীর নেতৃত্বে আব্রাহাম চৌধুরী, মান্না,পান্না, এরা এলাকায় অনিয়ম, চাঁদাবাজি, জেলেদের জাল আটকিয়ে টাকা আদায় সহ অসংখ্য অভিযোগ রয়েছে। উল্লেখ্য: গত ৯জুলাই তারিখেও উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ এনে মানববন্ধন করেছেন হাসাননগর ইউনিয়নের জেলেরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।