খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ভোলায় বিএনপির দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় ভোলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৬ আগষ্ট) জুময়ার নামাজ শেষে ভোলা খলিফাপট্টি ফেরদৌস জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের দীর্ঘ ১৬ বছর স্বৈরশাসনের পর ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয়বারের মত এ দেশ স্বাধীনতা অর্জন করে দেশের সাধারণ মানুষ গণতন্ত্র ও মুক্ত বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। তাই এ স্বাধীনতা ধরে রাখার জন্য দলীয় কর্মীদের জনকল্যানে কাজ করার আহবান করেন।
তিনি আরও বলেন, এই আন্দোলন ভোলাতে এখন পর্যন্ত ২৬ নিহত হয়েছেন। ২০২২ সালের ৩১ জুলাই ভোলা জেলা বিএনপি’র আয়োজনে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও নির্বিচারে নেতা-কর্মীর উপর গুলিবর্ষণ করেন। এসময় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমও স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন। শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাঁদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করেন ও বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ্য তাঁর সুস্থ্যতার জন্য আপনারা দোয়া করবেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চ মোল্লা, হুমায়ুন কবির সোপান, মোহাম্মদ এনামুল হক, বশির হাওলাদার, ভোলা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রব আকন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ শিল্প সম্পাদক ইব্রাহিম ভূইয়া সাগর, ভোলা জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা মিজানুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দীন ও জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুময়ার নামাজ শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম দিবস, তার দীর্ঘায়ু সুস্থতা কামনা এবং সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন খলিফাপট্টি ফেরদৌস জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন।
