সর্বশেষঃ

ভোলার দক্ষিণ দিঘলদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

মনজুর রহমান কামরুল ॥ ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা বাজারে বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিঘলদী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবাহক কমিটির সদস্য আবু নোমান মোঃ ছফিউল্লাহ।
এ সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মায়ায় দুঃসময় দলের নেতা-কর্মী কথা ভেবে দেশ ত্যাগ করেন নাই। আজ বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকার মুক্ত হওয়ার পর আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমরা আজ আমাদের দেশমাতার জন্মদিনে তার সুস্থ্যতা কামনা ও দীর্ঘায়ু কামনা করে সকল নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে চলার আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মোঃ আমির হোসেন, ভোলা জেলা ছাত্রদল সদস্য মোঃ শুভ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রিপন, যুবদল নেতা আমির মাতাব্বর, যুবদলের অন্যতম সদস্য আল আমিন বেপারী, যুবদল সাধারণ সম্পাদক জিয়া হাওলাদার, যুবদল সভাপতি জামাল মৌলভী, স্বেছাসেবকদল নেতা মোঃ ফায়জুল্লাহ বাহার। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সৈয়দ হাওলাদার, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, মোঃ আজাদ মাতাব্বর, হাসনাত হাওলাদার, জাহাঙ্গীর মাতাব্বর, সাবেক ইউপি সদস্য মোঃ হারুনসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।