খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
ভোলায় বিএনপির সমাবেশে বক্তারা
১৫ই আগষ্টের নামে কোন নৈরাজ্য করলে কঠোর ভাবে দমন করা হবে

স্টাফ রিপোর্টার ॥ ১৫ই আগস্টের নামে ভোলায় আওয়ামীলীগ কোন নৈরাজ্য করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। তাজা রক্তের গন্ধ এখনো যায়নি আর ৫০ বছর আগের ইতিহাস নিয়ে দেশে আবার নৈরাজ্য করার চেষ্টা করছে আওয়ামীলীগ। এই সন্ত্রাসী দল কে এ সুযোগ আর দেওয়া হবে না বলে ভোলায় বিএনপির সমাবেশে জানান বক্তারা। বক্তারা বলেন, আওয়ামীলীগ গত ১৫ বছরে দেশে হাজার মানুষ হত্যা করেছে, গুমসহ এমন কোন অপর্কম নেই যা আওয়ামীলীগ করেনি। এ সন্ত্রাসী দল কে আর সুযোগ দেওয়া হবে না।
বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবের সামনে শেখ হাসিনার বিচার দাবীতে আয়োজিত সমাবেশে বক্তারা আরো বলেন, মানুষ হত্যার হুকুমদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। এ স্বৈরাচারী হাসিনা দেশ কে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। তাকে অতিদ্রুত বাংলার মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি না করলে শহীদদের আত্মা শান্তি পাবে না। এ সময় ভোলার সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার ও নির্দেশ দিয়েছেন জেলা বিএনপির নেতারা।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরন, হারুন-উর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, সদস্য সচিব রাইসুল আলম, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, আবদুর রব আকন, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক ভিপি শেলিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, মীর রনিসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
