ড. মুহাম্মদ ইউনূস অন্তবর্তীকালীণ সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ভোলা জেলা বিএনপি’র অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি ॥ দীর্ঘ দেড়যুগ ধরে দেশের জনগণের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা স্বৈরাচারি শেখ হাসিনার অপশাসন থেকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার এক সাগর রক্ত ও অসংখ্য জীবনের বিনিময়ে গড়ে ওঠা আন্দোলনের ফলে মাফিয়া প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশে ছেড়ে পলায়নের পর বৈষম্য বিরোধী বীর ছাত্রদের একান্ত আগ্রহে দেশ পুর্নগঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ায় ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূস কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আমি বিশ্বাস করি সর্বস্তরের ছাত্র জনতার যে আকাঙ্খায় তিনি দেশ পুর্নগঠনের যে মহান দায়িত্ব নিয়েছেন, একটি বৈষম্যহীন সমাজ বির্নিমানে এবং দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। এই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার দলীয় নেতা-কর্মীদের জড়িত না হওয়ার যে আহ্বান জানিয়েছেন আমি সে আহ্বানকে স্বাগত জানাই।
ভোলা জেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীগণকে আমি অনুরোধ করছি আপনারা কোন রাজনৈতিক দলের নেতা-কর্মীর অন্যায় চাঁপে বিভ্রান্ত হয়ে কোন ভুল সিদ্ধান্ত নিবেন না। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই ভোলায় কেউ যদি কারো ব্যক্তিগত সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান, অন্য ধর্মের নীরিহ মানুষের ধন-সম্পদের কোন ক্ষতি সাধন করার দুঃসাহস দেখায় তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে। এছাড়া আমি অন্তবর্তীকালীন সরকারের সকল সন্মানিত উপদেষ্টাগণকে অভিনন্দন জানাচ্ছি।

আলহাজ্ব গোলাম নবী আলমগীর
আহ্বায়ক
ভোলা জেলা বিএনপি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।