খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
ভোলায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষতি

মাহে আলম মাহী ৷৷ ভোলায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার তুলা পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় ভোলা সদর উপজেলার কালিখোলা সংলগ্ন একটি তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান গোডাউনের মালিক মো. মনির হোসেন।
