অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট ॥ অনির্দিষ্টকালের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত তিন দিন ধরে উত্তাল ঢাকা। এর মধ্যে সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ হয়েছে। বিশেষ করে মঙ্গলবারের সংঘর্ষে ৬ জনের প্রাণহানি হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করলো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
