ভোলায় যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

মোঃ শাহীন কাদের ॥ মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের নতুন ঘোষণা করা হয়েছে উক্ত কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া রেজাউল করিম পল সিনিয়র সহ-সভাপতি, বিল্লাল হোসেন তারেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়েছে। সেই উপলক্ষে ভোলা জেলা যুবদল বুধবার (১০ জুলাই) বেলা ১১ টার দিকে যুবদল ভোলা জেলা কার্যালয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়ে জেলা যুবদলের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল করেন। মিছিলটির শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, কবির হোসেন, সাবেক ভোলা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা। আনন্দ মিছিলে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করেন ভোলার রাজপথ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী আন্দোলন সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে এবং সকল ফয়সালা রাজপথেই হবে। এই কমিটিতে আমরা আনন্দিত। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
