যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি- মুন্না, সম্পাদক- নয়ন

মোঃ শাহীন কাদের (বিশেষ প্রতিনিধি)৷৷ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া রেজাউল করিম পল সিনিয়র সহ-সভাপতি, বিল্লাল হোসেন তারেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
