সর্বশেষঃ

মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ আর নেই

মোঃ শাহীন কাদের ॥ ভোলা পৌর ৬ নং ওয়ার্ড রাঢ়ী বাড়ী নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিস্যাধীন অবস্থায় রবিবার (৭ জুলাই) বেলা ১১ : ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি———রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ রাত ৯ : ৩০ মিনিটের সময় মিয়াজী বাড়ির মসজিদের মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে এমনটাই জানিয়েছেন পরিবারবর্গ। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ, এলাকাবাসী, ভোলা জেলা রাজনৈতিক সর্বস্তরের লোকজন গভীর শোক প্রকাশ করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।