ভোলায় “ফাস্ট” প্রজেক্ট ডিজাইন পরিদর্শন করলেন আন্তর্জাতিক দাতা সংস্থা ইফাদ’র বিশেষ দল

স্টাফ রিপোর্টার ॥ ভেলায় “ফাস্ট” প্রজেক্ট নামে একটি ডিজাইন পরিদর্শন করে গেলেন আন্তর্জাতিক দাতা সংস্থা ইফাদের একটি বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দল গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আরএমটিপি প্রকল্প ও সমন্বিত কৃষি ইউনিটের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। সোমবার দুপুরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার হলরুমে কর্মকর্তা ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে প্রকল্পের কর্মকান্ড নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইফাদ প্রতিনিধি অ্যাম্বরা কায়োডে গ্যালিনা, লাক্সমি কৃষ্ণান, কায়োডি ফ্যাগবেমী।
পল্লিকর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রতিনিধি তানজিনা সুর জিনিয়া, শাহরিয়ার হায়দার, অভিজিৎ কুমার দাস, ড, ফারুক উল আলম, এবিএম কাওসার আহমেদ ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর। আরো উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক হিসাব এন্ড অর্থ মোঃ মোস্তফা কামাল, মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন সংস্থার সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপুসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধিদল আরএমটিপি প্রকল্পের আওতায় নতুন বাজার চিলিং পয়েন্ট, ব্যাংকেরহাট বাজারে টেলিমেডিসিন সেবা, প্রাইভেট ভেটেরিনারী ল্যাবরেটরি, আলীনগর ইনপুট ডিলার শপ ও সমতি কৃষি ইউনিটের দৌলতখানে বাউ চিকেন ক্লাস্টার ও ডাল ফসল প্রক্রিয়া জাত করনের প্রকল্প ঘুড়ে দেখেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।