ভোলা মুসলিম সুইটস’র মালিক আবুল কাশেম আর নেই

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলা মুসলিম সুইটস’র মালিক এবং মুসলিম পাড়া নিবাসী ইয়াকুব আলী মাঝি বাড়ীর বাসিন্দা আবুল কাশেম আর নেই (ইন্নালিল্লাহি—–রাজিউন)। রবিবার রাত ১১টার দিকে নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাযা আগামীকাল সকাল সাড়ে ৯টায় মুসলিম পাড়া জামে মসজিদ এর সামনে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে জানাযায় অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
