ভোলায় মহিষের সাথে এ কেমন শক্রতা ?

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলা ইলিশা গাজীপুর চরে কোন কারন ছাড়াই দুইটি গর্ভবর্তী মহিষকে কুপিয়ে জখম করেছে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। রফিকুল ইসলাম রাজাপুরের ৯নং ওয়ার্ডের শ্যামপুর এলাকার বাসিন্দা। গত ২০জুন গাজীপুর চরে এ ঘটনা ঘটে।
মহিষের মালিক আবুল হাসান কেরানী বলেন, প্রতিদিনের মত চর মালিকদের থেকে রাখা আমাদের জমিতে মহিষ ঘাস খাচ্ছেন। এর মধ্যে কোন কারন ছাড়াই চোরা রফিক (রফিকুল ইসলাম) এসে আমার দুইটি গর্ভবর্তী মহিষ কে কুপিয়ে জখম করে। পরে খবর পেয়ে আমি চরে গিয়ে এ অবস্থা দেখে চিকিৎসা করায়। এর আগেও চর থেকে অনেক মহিষ রফিক চুরি করেছে এমন অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে মহিষ মালিকরা।
এ বিষয়ে জানতে রফিকের এলাকায় গিয়েও তাকে পাওয়া যায়নি তবে স্থানীয়রা জানান, রফিক কে মামলাবাজ হিসেবেই চিনে এলাকার মানুষ। নিজের দুই ছেলে কে গুম করে আপন ভাইদের মামলা দিয়ে সর্বশান্ত করে দিয়েছে এ রফিক। অবশেষে পুলিশ সে রহস্য উদঘাটন করেছে। রফিকের এ সকল অর্পকমের পিছনে একটি সিন্ডিকেট রয়েছে বলেও জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।