পর্তুগাল আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ দূতাবাস লিসবন এর প্রথম সচিব আলমগীর হোসাইন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এফ আই রনি, ব্যুরো প্রধান পর্তুগাল : পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় স্থানীয় ভোজন বাড়ি রেস্টুরেন্টে পর্তুগাল আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ দূতাবাস লিসবন এর প্রথম সচিব আলমগীর হোসাইন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো।
১৯ জুন সন্ধ্যায় পর্তুগাল আওয়ামী লীগ, ছাত্রলীগ, সমাজকর্মী, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আলমগীর হোসাইন লিসবন দূতাবাসে তার তিন বছর সাত মাস কাজের কিছু অভিজ্ঞতার বর্ননা করেন, ২০২২ সালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে পর্তুগীজ পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস্কো আন্দ্রের সাথে সু সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাংলাদেশে পর্তুগীজ কন্সুলেট সেবা চালু করার অব্যাহত প্রচেষ্টার কথা জানান। এছাড়াও পর্তুগাল এ “ঈ পাসপোর্ট” চালু করার পেছনের গল্পের কথা তুলে ধরেন ও রেমিট্যান্স যোদ্ধাদের প্রশংসা করেন এবং সর্বত্র সরকারি দায়িত্বের পাশাপাশি একজন ভাই হয়ে সেবা করার প্রতিশ্রুতি প্রদান করেছেন।
পর্তুগাল আওয়ামী লীগ এর সভাপতি জহিরুল আলম জসিম, দিল্লিতে আলমগীর হোসাইন এর নতুন কর্মস্থানে যোগদানের জন্য পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে অভিনন্দন জানান এবং আলমগীর হোসাইন এর সাথে শুধু কাজের জন্য নয়, আত্নার সম্পর্ক রয়েছে সেটা অব্যাহত থাকবে বলে জানান।
এছাড়াও তানভীর আলম জনির নেতৃত্বে পর্তুগাল যুবলীগ এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে জনাব আলমগীর হোসাইন এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মৃতি চারন করা হয়।
