শপথ নিলেন ৬ষ্ঠ ধাপে নির্বাচিত ভোলার উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা

ইয়ামিন হোসেন ৷৷  ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলতখান উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলাসহ বরিশাল বিভাগের ১৪ উপজেলার নির্বাচিত ৪২জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব শওকাত হোসেন।

বুধবার (১২ জুন) বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

এ সময় বিভাগীয় কমিশনার নর্ব-নির্বাচিত চেয়ারম্যানদের বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। জনগণ আপনাদের উপর তাদের যে দায়িত্ব অর্পণ করেছে তা সঠিক ভাবে পালন করবেন বলে আমাদের বিশ্বাস। কেননা আপনারা সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তি বিধায় জনগণ আপনাদের নির্বাচিত করেছে।

শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শহিদুল্লাহসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।