সর্বশেষঃ

ভোলায় কৈশর মেলা-সাংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কৈশর মেলা-২০২৪। আয়োজনের মধ্যে ছিলো মেলা, দেয়ালিকা, রচনা প্রতিযোগিতা, ও বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কৈশর কর্মসূচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রধান কার্যালয় প্রঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (৮ জুন) ভোলা সদর উপজেলার ১৩টি ইউয়িনের কৈশর ক্লাবের সদস্যরা মেলায় অংশ নিয়ে তাদের বিভিন্ন স্টলে পুস্টি, সচেতনাতা, পোষাক, শিক্ষা, মাদক, ও গ্রামীণ পিঠার সহ নানা ধরনের সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করে। মেলার সবটুকু জুড়ে ছিলো সচেতনতামূলক বার্তার আয়োজন।
এর মধ্যে ছিলো সদস্যদের অংশ গ্রহনে রচনা ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা। সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়, (ক্রিয়া ক্ষেত্রে) আলহাজ¦ মোঃ ফয়সেল, (সাংবাদিকতায়) প্রথম আলো প্রতিনিধি মোঃ নেয়ামত উল্যাহ, (সমাজসেবায়) মনিরুল ইসলাম, (উপস্থাপনা ও শিল্পি) মোঃ তালহা তালুকদার বাধনসহ মোট ৪ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ। সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন, সংস্থার অতিরিক্ত পরিচালাক হিসাব এন্ড অর্থ মোঃ মোস্তফা কামাল, কৈশর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ আলমগির হোসেন। উপস্থাপনায় ছিলেন তালহা তালুকদার বাধন। পড়ে বিশিস্ট ব্যক্তিদের সম্মাননা, ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।